অ্যালফাবেটের ১০ শতাংশ আয় ইউটিউব থেকে

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৩৫  
২০১৯ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মোট আয়ের প্রায় ১০ শতাংশ এসেছে ইউটিউব বিজ্ঞাপন থেকে। এই সময়ে বিজ্ঞাপন বাবদ দেড় হাজার কোটি ডলারের বেশি আয় করেছে গুগল। অ্যালফাবেটের চতুর্থ প্রান্তিকের আর্থিক বিবরণীর বরাত দিয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই জানিয়েছেন, ইউটিউব ও ক্লাউড সেবার মাধ্যমে এবার যথাক্রমে প্রায় দেড় হাজার ও এক হাজার কোটি ডলারের বেশি আয় হয়েছে। বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবের গ্রাহকনির্ভর ‘প্রিমিয়াম’ সেবার অবস্থা তুলে ধরেন সুন্দর পিচাই জানান, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের গ্রাহকসংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। আর ইউটিউব টিভির রয়েছে অন্তত ২০ লাখ গ্রাহক। বিজ্ঞাপন ব্যতীত ইউটিউবের অন্যান্য সেবা ও ব্যবসা থেকে আয় প্রায় ৩০০ কোটি ডলার। প্রসঙ্গত, ২০১৭ সালে ইউটিউবের বিজ্ঞাপনী আয় ছিল ৮১০ কোটি ডলার। ২০১৮ সালে তা বেড়ে প্রায় ১ হাজার ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছিল।